পরিবেশ দূষণের দায়ে এশিয়ান পেপার মিলকে জরিমানা

পরিবেশ দূষণের দায়ে এশিয়ান পেপার মিলকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

- Advertisement -

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মোয়াজ্জম হোসাইন এশিয়ান পেপার মিল পরিদর্শনের পরিপ্রেক্ষিতে এই জরিমানা করা হয়। তিনি ২৭ মে হাটহাজারীর নন্দীরহাট এলাকায় এ মিল পরিদর্শন করেন।

- Advertisement -
google news follower

সোমবার (১০ জুন) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করা হয়।

জানা যায়, মোয়াজ্জম হোসাইন ২৭ মে পরিদর্শনের সময় স্যাম্পল সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়। পরে তাদের শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়।

- Advertisement -
islamibank

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান জয়নিউজকে বলেন, তরল বর্জ্য শোধনাগার অকার্যকর রেখে প্রতিষ্ঠান পরিচালনা করে পরিবেশের ক্ষতি করায় এশিয়ান পেপার মিলকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জয়নিউজ/পিপিএন/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ