নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাকিব

ঈদুল ফিতরে মুক্তি পাবে সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ছবি ‘পাসওয়ার্ড’। ইতোমধ্যে শতাধিক সিনেমা হলে বুকিং দেওয়া হয়েছে ছবিটির । মালেক আফসারী পরিচালিত ছবিটি কতটা হিট হবে, সেটা ঈদের পর বোঝা যাবে। কিন্তু তার আগেই সুপারহিট ‘পাসওয়ার্ড’ ছবির ‘পাগল মন’ গানটি। যেটি শাকিবের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

- Advertisement -

কিছুদিন আগে এই গানটির দৃশ্যধারণ হয় তুরস্কের ইস্তানবুলে। শাকিবের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি দেওয়া হয় ২৯ মে। মুক্তি পেয়েই রেকর্ড তালিকায় উঠে এসেছে এ গান। মাত্র সাত ঘণ্টায় এক মিলিয়ন (১০ লাখ) ভিউয়ার পায় গানটি। এমন কীর্তি কোনো বাংলা ছবির গানই আগে দেখাতে পারেনি। এর আগের রেকর্ডটিও শাকিব খানের দখলে। গত বছর তাঁর ‘ভাইজান এলো রে’ ছবির ‘বেবি জান জান’ গানটি ১৮ ঘণ্টায় এক মিলিয়ন ভিউয়ার পেয়েছিল।

- Advertisement -
google news follower

এভাবে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন বাংলাদেশি কিং খান। ‘পাগল মন’ গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার শিল্পী অশোক সিং। গানটির কথা লিখেছেন লিংকন, সুরও করেছেন তিনি। আর ছবির প্রধান দুই চরিত্র শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে গানটির কোরিওগ্রাফি করেছেন ওপার বাংলার বাবা যাদব।

অভিনয়ের পাশাপাশি ‘পাসওয়ার্ড’ প্রযোজনাও করেছেন শাকিব খান। থ্রিলারধর্মী ‘পাসওয়ার্ড’-এ বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে চিত্রনায়ক ইমন, অমিত হাসান ও মিশা সওদাগরকে।

- Advertisement -
islamibank

‘পাসওয়ার্ড’ ছাড়াও ঈদে শাকিবের ‘শাহেনশাহ’ ও ‘নোলক’ নামে আরও দুটি ছবি মুক্তি পাবে। এর মধ্যে ‘শাহেনশাহ’ পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। এখানেও শাকিবের নায়িকা শবনম বুবলী। আর ‘নোলক’-এর পরিচালক ও প্রযোজক সাকিব সনেট। এখানে শাকিবের নায়িকা ববি।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ