প্রিয়াঙ্কায় মজেছেন নিক

গত বছরের শেষ দিকে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া বসেছিলেন বিয়ের পিঁড়িতে। আমেরিকান পপ তারকা নিক জোন্সের গলায় মালা দিয়েছেন তিনি।

- Advertisement -

নিজের চেয়ে কয়েক বছরের ছোট নিকের সঙ্গে ৬ মাসের ডেটিংয়েই নিজের জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিয়েছিলেন প্রিয়াঙ্কা। আজ তাদের প্রথম ডেটের এক বছর পূর্ণ হলো।

- Advertisement -
google news follower

এমন দিনে প্রিয়াঙ্কাকে ভালোবাসায় ভরপুর এক শুভেচ্ছা বার্তায় স্বামী নিক জোন্স লেখেন, ‘আজ থেকে এক বছর আগে এমা ওয়াটসনের ‘বিস্ট এন্ড দ্য বিউটি’ ছবিটি দেখতে গিয়েছিলাম একদল বন্ধুর সাথে। সেখানে ছিলো প্রিয়াঙ্কা চোপড়া।

তারপর সে আমার বেস্ট ফ্রেন্ড হলো। এখন সে আমার প্রিয়তমা স্ত্রী। ধন্যবাদ প্রিয়াঙ্কাকে। কারণ সে আমাকে একজন ভালো মানুষ ও আমার সেরা ব্যক্তিত্বটাকে বের করে আনতে সাহায্য করেছে।

- Advertisement -
islamibank

মাঝখানে হঠাৎ করেই এই দম্পতির ডিভোর্সের গুজব ছড়ায়। তবে সব গুজবের অবসান ঘটিয়ে ভালোই দিন কাটাচ্ছেন এই তারকা জুটি। বিয়ের পর থেকে আজ এখানে তো কাল ওখানে ঘুরে ফিরেই দিন কাটছে এই তারকা দম্পতির।

জয়নিউজ/পলাশ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ