মালয়েশিয়ায় দুই মাস নিখোঁজ উখিয়ার যুবক

মালয়েশিয়া প্রবাসী উখিয়ার কামাল হোসেন (সুমন) নামে এক যুবক দীর্ঘ দুই মাস ধরে নিখোঁজ রয়েছে। সে কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের পশ্চিম দরগাহ বিল গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে।

- Advertisement -

কামাল ২০১৪ সালে স্টুডেন্ট ভিসা নিয়ে মালয়েশিয়ায় গিয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

- Advertisement -
google news follower

জানা যায়, গত ১ বছরেরও বেশি সময় ধরে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আর্থিক সংকটের কারণে দেশে ফিরতে পারেনি কামাল। এদিকে গত ২ মাস যাবৎ তার মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের কারো সঙ্গে তার কোনো যোগাযোগও নেই। তাকে কেউ অপহরণ করেছে নাকি সে দেশের কারাগারে রয়েছে, সে খবরও তার পরিবার জানে না। এমতাবস্থায় কামালের খোঁজে তার পরিবার দিশেহারা বলে জানা যায়।

এ প্রসঙ্গে নিখোঁজ কামাল হোসেনের মা আমেনা খাতুন বলেন, আমি দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় আছি। চলাফেরা করতে পারি না। পুত্রের সন্ধান না পেয়ে তার শোকে যেকোনো সময় মারা যেতে পারি। আমি আমার ছোট ছেলে কামালের হাতের পানি খেয়ে মরতে চাই। কবে আমার ছেলে দেশে আসবে সেই অপেক্ষায় আছি।

- Advertisement -
islamibank

নিখোঁজ কামালের তথ্য জানতে এবং তাকে দেশে ফিরে আনার ব্যবস্থার বিষয়ে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কমর্কতাদের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

জয়নিউজ/গফুর/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ