নারকেল দুধে লতি চিংড়ি

দেশি খাবারের মধ্যে লতি খুবই পুষ্টিকর। বাজারে কচুর লতি বেশ সহজলভ্য। লতি বিভিন্নভাবে খাওয়া যায়। তবে চিংড়ি ও নারকেল দুধের সঙ্গে এর স্বাদ যেন বেড়ে দ্বিগুণ হয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক ভিন্ন স্বাদের নারকেল দুধে লতি চিংড়ির রেসিপিটি-

- Advertisement -

যা যা লাগবে: কচুর লতি ৫০০ গ্রাম, চিংড়ি ২৫০ গ্রাম, নারকেল দুধ ১ কাপ, আদাবাটা ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ সামান্য, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি আধকাপ, সরিষার তেল আধাকাপ, কাঁচামরিচ ৪ থেকে ৫টি।

- Advertisement -
google news follower

যেভাবে রাঁধবেন: লতি ছোট করে কেটে একটু ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিন। কড়াইয়ের তেল গরম হয়ে এলে পেঁয়াজ দিন, সোনালি রং হলে একে একে সব মসলা দিয়ে কষিয়ে নিন। এবার লতি দিয়ে কষিয়ে নারকেল দুধ দিয়ে ঢেকে রাখুন। কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ দমে রেখে তেল উঠে মাখা মাখা হলে নামিয়ে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার নারকেল দুধে সুস্বাদু লতি চিংড়ি।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ