ফের মা হচ্ছেন কারিনা?

২০১৬ সালের ২০ ডিসেম্বর মা হয়েছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কপূর খান। জন্মের পর থেকেই লাইমলাইটে কারিনা-সইফের ছেলে তৈমুর আলি খান। ফের কি মা হতে চলেছেন তিনি? সম্প্রতি কারিনার একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে স্পষ্ট নায়িকার বেবি বাম্প।

- Advertisement -

একটি বিদেশি গণমাধ্যমের খবর, কারিনার যে ছবিটি ভাইরাল হয়েছে তা সম্প্রতি তোলা। সেখানে বেবি বাম্পও দেখা যাচ্ছে। কিন্তু তা নেহাতই শুটিংয়ের খাতিরে তৈরি। অর্থাৎ এ ছবি রিয়েল লাইফের নয়। রিয়েল লাইফে এখনই ফের মা হচ্ছেন না করিনা।
কারিনার পরবর্তী ছবি ‘গুড নিউজ’। এর শুটিংয়ে মুম্বাইতে নায়িকা ধরা পড়েছেন পাপারাজ্জিদের ক্যামেরায়। সেখানেই দেখা গেছে বেবি বাম্প নিয়ে শুটিং করছেন নায়িকা। এ ছবির কিছু অংশের শুটিং ইতিমধ্যেই নিউইয়র্কে।

- Advertisement -
google news follower

করণ জোহর প্রযোজিত ‘গুড নিউজ’-এ সারোগেসির গল্প দেখানো হবে। কারিনা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, কিয়ারা আডবাণী ও দিলজিত্ দোসাঞ্জ।

জয়নিউজ/হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ