আমি ভালবেসেছিলাম: স্বস্তিকা

ভারতের কোলকাতায় শুক্রবার মুক্তি পেয়েছে ‘শাহজাহান রিজেন্সি’। সৃজিত মুখার্জি পরিচালিত ছবিটিতে স্বস্তিকা মুখার্জির উপস্থিতি নিয়ে সরগরম ইন্ডাস্ট্রি।

- Advertisement -

দর্শকরাও অপেক্ষায় ছিলেন। সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নায়িকা। তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে সর্বমহলে। কিন্তু সৃজিতের ছবিতে অভিনয় নিয়ে যেসব গসিপ হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় এর উত্তর দিয়েছেন নায়িকা।

- Advertisement -
google news follower

একটা সময় সৃজিত-স্বস্তিকার ব্যক্তিগত রসায়ন নিয়ে আলোচনা হতো বিভিন্ন মহলে। এ ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। স্বস্তিকা-পরমব্রতর সম্পর্কও ছিল চর্চার বিষয়। এসব কারণেই সাবেকদের সঙ্গে স্বস্তিকার কাজ করা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এরই উত্তর দিয়েছেন নায়িকা।

স্বস্তিকা লিখেছেন, ‘এই ছবিটা প্রাক্তনদের সঙ্গে কাজ করার বিষয় নয়। এটা এমন একটা চরিত্র যেটা কোনো অভিনেতা হয়ত সারাজীবনেও পাবেন না। এই চরিত্র পাওয়া মানে অভিনেত্রী হিসেবে একটা উচ্চতায় পৌঁছে যাওয়া।

- Advertisement -
islamibank

তিনি আরো লিখেন, আমি এই চরিত্র গ্রহণ করেছি এবং পারফর্ম করেছি। আমি জানতাম মিডিয়া এটা আমার প্রাক্তনদের সঙ্গে কাজ বলে ব্যাখ্যা করবে। এটা তো সত্যি, আমি ভালোবেসেছিলাম। কিন্তু সেই সম্পর্কগুলো কাজ করেনি। কিন্তু অভিনেতা হিসেবে আমি ব্যর্থ নই। মানুষ মনে রাখবেন একজন অভিনেতা হিসেবে, মনে রাখবেন পারফরম্যান্সের জন্য। এই ছবিটা সবকিছুর উত্তর দেবে। আমি আমার কাজটা করেছি। বাকিটা আপনাদের হাতে।’

শুক্রবার ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন না স্বস্তিকা। কারণ এই মুহূর্তে তিনি প্যারিসে ব্যস্ত বলিউডের একটি ছবির শুটিংয়ে।

জয়নিউজ/হিমেল
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ