মাশরাফী ম্যাজিকে রংপুরের বড় জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ষষ্ঠ ম্যাচে মাশরাফীর বোলিং ম্যাজিকে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৯ উইকেটে হারিয়েছে মাশরাফীর রংপুর রাইডার্স। টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ ওভারে ১ মেডেন নিয়ে ১১ রান খরচায় চার উইকেট তুলে নেন মাশরাফী।

- Advertisement -

এদিন টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর দলপতি মাশরাফী। কুমল্লিা কুমিল্লা ভিক্টোরিয়ানস ব্যাটিংয়ে নেমে মাশরাফীর বোলিং তোপের মুখে পড়ে স্টিভ স্মিথের কুমিল্লা ১৬.২ ওভারে সব উইকেট হারিয়ে গুটিয়ে যায় ৬৩ রানের মাথায়। ৬৪ রানের মামুলি টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে রংপুর।

- Advertisement -
google news follower

এর আগে আগে ব্যাটিংয়ে নেমে কুমিল্লার ওপেনার তামিম ইকবাল (৪), এভিন লুইস (৮), ইমরুল কায়েস (২) আর স্টিভ স্মিথ (০) দ্রুত সাজঘরে ফেরেন। চার টপঅর্ডারকে ফিরিয়ে দেন মাশরাফি। এরপর শোয়েব মালিক (০), এনামুল হক বিজয় (২), মোহাম্মদ সাইফুদ্দিন (৭) ফিরে গেলে বিপাকে পড়ে কুমিল্লা। শহীদ আফ্রিদি ১৮ বলে তিনটি চার আর একটি ছক্কায় করেন ২৫ রান। শেষ দিকে ব্যাটিংয়ে আসা মেহেদি হাসান ৬ আর আবু হায়দার রনি করেন ৫ রান।

এছাড়া শফিউল ইসলাম দুটি, নাজমুল ইসলাম অপু তিনটি, ফরহাদ রেজা একটি করে উইকেট তুলে নেন। বেনি হাওয়েল ৩ ওভারে খরচ করেন মাত্র ৬ রান।

- Advertisement -
islamibank

৬৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামেন রংপুরের ক্যারিবীয়ান ওপেনার ক্রিস গেইল এবং মেহেদি মারুফ। এটাই গেইলের এই আসরে প্রথম ম্যাচ ছিল। এনওসি না পাওয়ায় দলের সঙ্গে যোগ দিলেও আগের দুটো ম্যাচ খেলা হয়নি গেইলের। তৃতীয় ওভারে বিদায় নেন ৫ বলে ১ রান করা গেইল। আবু হায়দার রনি ফিরিয়ে দেন ক্যারিবীয়ান তারকাকে।

আরেক ওপেনার মেহেদি মারুফ ৩৯ বলে ৩৬ এবং তিন নম্বরে নামা রিলে রুশো ২৮ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। কুমিল্লার একমাত্র উইকেটটি নেন রনি। মেহেদি হাসান, মোহাম্মদ শহীদ আর শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাইফুদ্দিন, স্টিভ স্মিথ কোনো উইকেট পাননি।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ