বিশ্বকাপে প্রথম ‘এমপি’ ক্রিকেটার মাশরাফী!

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরেও আগামী বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক থাকছেন মাশরাফী বিন মর্তুজা। ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার একজন সংসদ সদস্য হয়ে বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মাশরাফী।

- Advertisement -

মাশরাফীকে নিয়ে গর্বিত নাজমুল হাসান পাপন। রোমাঞ্চিত বিসিবি প্রধান বলেন, ‘এটি তো একটি সাংঘাতিক ব্যাপার। আমার মনে হয় ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মতো এটি হতে যাচ্ছে। আমার এটি জানা নেই বা কখনো শুনি নি যে একজন সংসদ সদস্য ক্রিকেট খেলছে মাঠে এবং অধিনায়কত্ব করছে। সুতরাং এটি পুরোপুরি নতুন হবে এবং আমি অনেক রোমাঞ্চিত এটি নিয়ে।’

- Advertisement -
google news follower

রাজনীতিতে যোগ দিলেও ক্রিকেটকে এখনও মনে প্রাণে লালন করেন মাশরাফী। এর প্রমাণ নির্বাচনের দিনও রেখেছিলেন তিনি। বিপিএলকে সামনে রেখে অনুশীলন করার জন্য নির্বাচনের মাঠে দেরিতে গিয়েছিলেন নড়াইল এক্সপ্রেস।

এই প্রসঙ্গে পাপনের ভাষ্য, ‘ওর মনের মধ্যে যে সারাক্ষণ ক্রিকেটই আছে এতে কোনও সন্দেহ নেই। কারণ ও একদম ওখান থেকে সরাসরি অনুশীলনে চলে গিয়েছে। বিপিএল শুরু হতে যাচ্ছে। সুতরাং নিজের খেলার প্রতি সম্পূর্ণ সিরিয়াস আসে, একটুকুও পরিবর্তন হয়নি। এর বড় প্রমাণ হচ্ছে, যখন আমরা নির্বাচনের মাঠে চলে গিয়েছি এবং এলাকায় কাজ করছি তখন কিন্তু সে খেলছিলো এবং খেলার মধ্যে ছিলো। ও অনেক দেরি করে গিয়েছে। এটাই প্রমাণ করে যে এখনও খেলাটিই তাঁর কাছে বেশি প্রাধান্য পায়।’

- Advertisement -
islamibank

রাজনীতিতে আসার পেছনে মাশরাফীর মূল উদ্দেশ্যই হলো নিজ এলাকার মানুষের জন্য কাজ করা। দেশ এবং দশের জন্য নিজেকে উজাড় করে দেয়ার লক্ষ্য নিয়েই সামনে এগিয়ে যাচ্ছেন সদ্য এমপি হওয়া ম্যাশ।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ