জাহাজের ধাক্কায় বিধ্বস্ত সেতু, ৬ জনের মৃত্যুর শঙ্কা

ভিনদেশ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের ‘ফ্রান্সিস স্কট কি সেতু’তে কন্টেইনারবাহী বিশালাকার জাহাজের হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে।

- Advertisement -

এতে সেতুতে থাকা একাধিক নৌযান পানিতে ডুবে যায়। মঙ্গলবার (২৬ মার্চ) রাত দেড়টার দিকে একটি জাহাজ সেতুর একটি পিলারে ধাক্কা দিলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ছয়জনই জীবিত নেই বলে ধারণা করে ১৮ ঘন্টার তল্লাশি অভিযানের সমাপ্তি টেনেছে কোস্ট গার্ড।

জানানো হয়, সার্বিক পরিস্থিতি দেখে তাদের ধারণা নিখোঁজ ছয়জন আর বেঁচে নেই। অত্যন্ত দুঃখজনক ঘটনা উল্লেখ করে মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মোর জানিয়েছেন, তল্লাশি অভিযানে কোনও কমতি ছিল না। তিনি জানান, এখন জোর দেওয়া হবে পুনরুদ্ধার ও পুনর্গঠনে।

- Advertisement -
islamibank

দুর্ঘটনার তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের জাতীয় যোগাযোগ নিরাপত্তা বোর্ড। সেতুটি সম্পূর্ণ ধসে পড়ার পেছনে নির্মাণ কাঠামোকে দায়ী করেছেন বিশ্লেষকরা।

স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মার্চ) রাত দেড়টার দিকে চার লেনের ফ্রান্সিস স্কট কি ব্রিজে ধাক্কা দেয় সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ ‘দ্য ডালি’। এতে যানবাহন ও যাত্রীসহ নদীতে ধসে পড়ে পুরো সেতু।

মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তাৎক্ষনিক উদ্ধার ও তল্লাশি অভিযানে নামে ডুবুরিদের ৫০ সদস্যের আটটি টিম। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বাল্টিমোর বন্দরের কার্যক্রম। সূত্র: সিএনএন

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ