বায়েজিদে ইয়াবাসহ ধরা ৩ মামলার আসামি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন বঙ্গবন্ধু এভিনিউ কুয়াইশ সংযোগ সড়কে বিশেষ অভিযান চালিয়ে ৩ মামলার আসামি মো. ফয়সাল আলম প্রকাশ রাব্বি (৩১)কে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

রবিবার (১০ মার্চ) রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে এক হাজার ৭শ ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেফতার রাব্বি সাতক্ষীরা জেলার মধ্য কাটিয়া ইয়াছিন ডাক্তার বাড়ির বাসিন্দা সাইফুল আলমের ছেলে।

ইয়াবাসহ রাব্বিকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা। তিনি জানান, গ্রেফতার রাব্বির বিরুদ্ধে আগেও অস্ত্র ও মাদক আইনে বায়েজিদ থানায় ৩টি মামলা রয়েছে।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ