বিয়ের প্রতিশ্রুতিতে ১২ বছর ধরে ধর্ষণ/গ্রেফতার অভিনেতা

বিনোদন ডেস্ক :

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আত্মীয়াকে দীর্ঘ ১২ বছর ধরে ধর্ষণের অভিযোগে ছত্তিশগড়ের অভিনেতা মনোজ রাজপুতকে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -

২৯ বছর বয়সী এক মহিলার অভিযোগের ভিত্তিতে ভিলাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এ অভিনেতা।

- Advertisement -
google news follower

মহিলা জানিয়েছেন, আত্মীয় মনোজ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছে। যখন মনোজ প্রথম তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন, সেই সময় নাবালিকা ছিলেন নির্যাতিতা। তাই পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

‘গাঁও কে জিরো, শহর মে হিরো’-সহ একাধিক ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মনোজ। রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে মনোজের। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনার সঙ্গেও যুক্ত তিনি। মনোজের গ্রেফতারির ঘটনায় চাঞ্চল্য ইন্ডাস্ট্রিতে।

- Advertisement -
islamibank

নির্যাতিতা জানান, ২০১১ সাল থেকে মনোজের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। সেই সময় তিনি নাবালিকা ছিলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মনোজ তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। অভিযুক্তকে গ্রেফতারির পর হেফাজতে নিয়েছে পুলিশ।

ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, পকসো এবং ৩৭৭ ধারায় মামলা রুজু হয়েছে। নির্যাতিতার দাবি বিয়ের কথা বললেই প্রসঙ্গ এড়িয়ে যেতেন মনোজ। পরে তিনি সাফ জানান বিয়ে করবেন না তিনি। নির্যাতিতা মনোজের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন। তিনি বলেন, মনোজকে আর স্বামী হিসাবে গ্রহণ করতে চান না তিনি।

জিআরপি ভিলাই ৩ থানার অফিসার ইন চার্জ জনান, অভিযোগকারিণীর ১৬ বছরের কিশোরী ছিলেন, যখন মনোজ প্রথম তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সেই কারণেই পকসো আইনে মামলা রুজু করা হয়েছে মনোজের বিরুদ্ধে।

যদিও অভিনেতার দাবি, ব্যবসায়িক শত্রুতার জেরে ফাঁসানো হয়েছে তাঁকে। রাজেশ সিং নামে এক নির্মাতা তাঁকে ফাঁদে ফেলেছেন, অভিযোগ অভিনেতার।

অভিনেতার জুডিসিয়্যাল কাস্টডি মঞ্জুর করেছে কোর্ট, মেলেনি জামিন। এই প্রথম জেলে গেলেন না মনোজ।

এর আগে জমি জালিয়াতির মামলায় জেলে যেতে হয়েছিল তাঁকে। দুর্গ থেকে নাগপুর হাইওয়ে টোল প্লাজার সামনে কয়েকশো একর জমি বেআইনিভাবে দখল করে নেওয়ার দায় অভিযুক্ত তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ