অভিনেত্রী কিয়ারার হাতে ৫১ লাখ টাকার ঘড়ি!

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। দারুণ ফ্যাশন সচেতন। ব্যক্তিগত জীবনে বিলাসবহুল জিনিসপত্র ব্যবহার করে থাকেন এই অভিনেত্রী। এবার বিলাসবহুল ব্র্যান্ডের ঘড়ি পরে আলোচনায় উঠে এলেন ‘কবীর সিং’খ্যাত কিয়ারা।

- Advertisement -

সম্প্রতি করন জোহর সঞ্চালিত কফি উইথ করন অনুষ্ঠানে গিয়েছিলেন কিয়ারা আদভানি। এতে কালো রঙের পোশাকের সঙ্গে একটি ব্রেসলেট ঘড়ি পরেন। কিন্তু সবকিছু ছাপিয়ে নেটিজেনদের নজর কেড়েছে এই ঘড়ি।

- Advertisement -
google news follower

বলিউড শাদিস ডটকম জানিয়েছে, কিয়ারা আদভানির হাতের ঘড়িটি প্রস্তুত করেছে ইতালির বিলাসবহুল ব্র্যান্ড বুলগারি সেরপেন্তি। এ ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট ঘুরে দেখা যায়, ঘড়িটি নতুন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

এ ঘড়ি প্রস্তুত করতে ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ড এবং হীরা ব্যবহার করা হয়েছে। পানির ৩০ মিটার গভীর পর্যন্ত ঘড়িটি পানি প্রতিরোধী। সেরপেন্তি স্পিগ ওয়াচটির মূল্য ৪৭ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৫১ লাখ ৭২ হাজার টাকার বেশি।

- Advertisement -
islamibank

কিয়ারা আদভানি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সত্য প্রেম কি কথা’। এতে কিয়ারার বিপরীতে অভিনয় করেন কার্তিক আরিয়ান। সমীর বিদ্যানস পরিচালিত এ সিনেমা গত বছরের ২৯ জুন মুক্তি পায়।

মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। বর্তমানে ‘গেম চেঞ্জার’ ও ‘ওয়ার টু’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কিয়ারা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ