চট্টগ্রামে বিমান চলাচল বন্ধ করল ওমান এয়ার

বাংলাদেশে বিমান চলাচল বাতিল ঘোষণা করেছে ওমান এয়ার। সম্প্রতি এক বিবৃতিতে ওমানের জাতীয় বিমান সংস্থা এ ঘোষণা দেয়। বিবৃতিতে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় ফ্লাইট বাতিল ও গন্তব্য কমানোর ঘোষণা আসে।

- Advertisement -

সোমবার (২৯ জানুয়ারি) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, চট্টগ্রাম, ইসলামাবাদ, কলম্বো ও লাহোরে ফ্লাইট পরিচালনা কার্যক্রম বাতিল করেছে ওমান এয়ার। তবে সংস্থাটি তাদের নেটওয়ার্কে নতুন করে পাকিস্তানের শিয়ালকোট শহর যুক্ত করেছে।

- Advertisement -
google news follower

এছাড়া নির্দিষ্ট কিছু ভারতীয় রুটে ফ্লাইটের সংখ্যা কমানো হচ্ছে। যদিও বর্তমানে চালু থাকা ভারতীয় দুই গন্তব্য— লক্ষ্ণৌ এবং তিরুবনন্তপুরমে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। তবে যাত্রীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তিনটি গন্তব্য মৌসুমী ভিত্তিতে পরিচালনার কথা জানিয়েছে সংস্থাটি।

এসএ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ