অভিনেত্রী মৌসুমী হামিদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন

বিয়ে করলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। লেখক আবু সাইয়িদ রানার সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

- Advertisement -

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যার পর বরের সঙ্গে বিয়ের ছবিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী।

- Advertisement -
google news follower

বিয়ের তিনটি ছবি পোস্ট করেন ক্যাপশনে মৌসুমী লিখেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বিবাহের পঞ্চম বরষে’ কবিতার কয়েক পক্তিও।

এরআগে গত বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে মৌসুমী হামিদের গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়।

- Advertisement -
islamibank

এই অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠানেও ঘনিষ্ঠজনদের উপস্থিত হওয়ার কথা আগেই জানিয়েছেন মৌসুমী।

৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার মৌসুমী ‘চ্যানেল আই লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিনোদন জগতে পা রাখেন। এক যুগের বেশি ক্যারিয়ারে ছোট পর্দাতেই বেশিরভাগ কাজ করেছেন।

তার প্রথম সিনেমা ইমপ্রেস টেলিফিল্মের ‘ভালোবাসার রাজকন্যা’। তবে এই অভিনেত্রীর অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমা দুটি হচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ