রেললাইনে লরি উল্টে ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনে ট্রেন বন্ধ

কুমিল্লার বিজয়পুরে নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়েছে একটি লরি, এতে ঢাকা-চট্টগ্রাম রুটের ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে রেললাইনের ওপর থেকে লরিটি সরিয়ে নিতে না পারায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল লাইনের ওপর থেকে লরিটি সরাতে চেষ্টা চলছে। লরিটি সরানো হলে পুনরায় রেচ চলাচল স্বাভাবিক হবে।

কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে একটি পণ্যবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের রেলক্রসিংয়ের ওপর দুটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।

- Advertisement -
islamibank

যে কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী রেললাইনটি বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম থেকে ঢাকামুখী যে লাইনটি সেটি ডাউন লাইনে ব্যবহার করে রেল চলাচল দ্রুত স্বাভাবিক করা হচ্ছে।

কুমিল্লা রেলওয়ে ইনচার্জ মোস্তফা কামাল জানান, আপাতত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে লরি ও অটোরিকশা দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ