অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লো ভারতের মেয়েরা

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে প্রথমবার টেস্ট ম্যাচ জেতার স্বাদ পেল ভারতের মেয়েরা।

- Advertisement -

মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হারমানপ্রীত কৌরের দল ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারীদের। আগের ১০ দেখায় ৪ টেস্টে হেরেছিল তারা, বাকি ৬ ম্যাচ হয়েছিল ড্র।

- Advertisement -
google news follower

কয়েকদিন আগে রানের হিসাবে টেস্টের সবচেয়ে বড় জয়ের কীর্তি গড়ে ভারত। ইংল্যান্ডকে রেকর্ড ৩৪৭ রানের ব্যবধানে হারিয়েছিল ভারতীয় নারী দল। এবার আরেক ইতিহাস গড়া জয় এলো অস্ট্রেলিয়ার বিপক্ষে।

টেস্টে প্রথমবার ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছি ভারতের নারী দল। দু’দলের মধ্যে এর আগে পর্যন্ত পাঁচটি সিরিজ হয়েছিল। তিন বার জিতেছিল অস্ট্রেলিয়া। দুবার সিরিজ ড্র হয়েছিল। অবশেষে ষষ্ঠবারে জয়ের মুখ দেখল ভারত।

- Advertisement -
islamibank

ঘরের মাঠে এই ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ২১৯ রান গুটিয়ে তারা করে ৪০৬ রান। দ্বিতীয় ইনিংসেও তেমন ভালো করতে পারেনি অ্যালিসা হিলির দল। তাদেরকে ২৬১ রানে থামিয়ে ৭৫ রানের লক্ষ্যে দিনের দ্বিতীয় সেশনেই পৌঁছে যায় হারমানপ্রীত কৌরের দল।

টেস্টের তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৫ উইকেটে ২৩৩ রান। কিন্তু চতুর্থ দিন সকালে দাপট দেখান ভারতীয় বোলাররা। মাত্র ২৮ রানে পডে ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২৬১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জয়ের জন্য ৭৫ রানের লক্ষ্য ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ছাড়িয়ে যায় ভারতীয় মেয়েরা।

দুই ইনিংসেই চমৎকার বোলিং করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন স্নেহ রানা। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া এই অফ স্পিনার দ্বিতীয়ভাগে ধরেন ৪ শিকার। অবদান কম নয় স্মৃতির। প্রথম ইনিংসে ৭৪ রান করা এই ব্যাটার রান তাড়ায় ৩৮ রান করে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন।

প্রথম ইনিংসে ফিফটি পান রিচা ঘোষ (৫৪), জেমিমাহ (৭৩) ও দিপ্তি শর্মা (৭৮)। শেফালি ভার্মা ৪০ ও পুজা ভস্ত্রাকার করেন ৪৭ রান। অস্ট্রেলিয়ার ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারেননি এই ম্যাচ। দুই ইনিংসে কেবল দুটি ফিফটি পায় দলটি।

সফরকারীদের হয়ে দুই পঞ্চাশ ছোঁয়া ইনিংসই খেলেন তাহলিয়া ম্যাকগ্রা। প্রথম ইনিংসে ৫০ রান করা এই ব্যাটার দ্বিতীয়ভাগে করেন ৭৩ রান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ