দক্ষিণ আফ্রিকার মাটিতে টাইগ্রেসদের প্রথম ওয়ানডে জয়

বাংলাদেশের ঐতিহাসিক বিজয় দিবসের দিনে দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনের বাফেলো পার্ক স্টেডিয়ামে বিজয়ের পতাকা উড়ালো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

- Advertisement -

শনিবার (১৬ ডিসেম্বর) সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১৯ রানের বড় জয় পায় জ্যোতির দল।

- Advertisement -
google news follower

টস হেরে আগে ব্যাট করতে নেমে মুর্শিদা খাতুনের ১০০ বলে অপরাজিত ৯১ রানে ভর করে ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ পুঁজির রেকর্ড গড়েছিল বাংলাদেশ।

নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে স্কোরবোর্ডে ২৫০ রান তোলে টাইগ্রেসরা। ব্যাট করতে নামা দলের পাঁচ ব্যাটারের রানই দুই অঙ্ক ছুঁয়েছে এদিন।

- Advertisement -
islamibank

পরে বোলিংয়ে নেমে প্রোটিয়া ব্যাটারদের নিয়ে ছেলেখেলায় মাতলেন নাহিদা-ফাহিমারা। বাংলাদেশের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার।

শেষ পর্যন্ত স্বাগতিকরা অলআউট হয়ে গেছে মাত্র ১৩১ রানে। ১১৯ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ।

দারুণ এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শুভসূচনা করল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই বাংলাদেশের মেয়েদের প্রথম ওয়ানডে জয়। এ ছাড়া দুই দলের ওডিআই মুখোমুখিতে বাংলাদেশ সর্বশেষ জয় পেয়েছিল ২০১৭ সালে কক্সবাজারে।

কদিন আগেই দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েছিল নিগার সুলতানা জ্যোতির দল।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-১ সমতায় সিরিজ শেষ করে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ