কালুরঘাটে তুলার কারখানায় আগুন

কালুরঘাটের বিসিক শিল্পনগরী এলাকায় বিসিকের মেসার্স কাদের ট্রেডিং নামে একটি তুলার কারখানায় আগুন লেগেছে।

- Advertisement -

শনিবার (৯ ডিসেম্বর) সকাল আটটা ৫৫ মিনিটে এ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

- Advertisement -
google news follower

শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের মোবিলাইজার কপিল উদ্দিন বলেন, শর্ট সার্কিটের কারণে মেশিন থেকে কারখানাটিতে আগুনের সূত্রপাত ঘটে। ওই কারখানায় তুলাসহ বিভিন্ন পণ্য প্রক্রিয়াজাত করা হয়।

- Advertisement -
islamibank

ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক জানাতে না পারলেও কাজ চলমান রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

জেএন/হিমেল/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ