চমেক হাসপাতালে আরও এক নারী দালাল গ্রেফতার

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে থেকে আরও এক নারী দালালকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

আজ শনিবার (২ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে হাসপাতালের নিচ তলায় ন্যায্য মূল্যের ওষুধের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেফতার দালালের নাম রুমা আক্তার। বয়স ৩৫। সে রাঙ্গুনিয়া উপজেলার নতুন গ্রাম এলাকার কবির মেম্বার বাড়ির বাসিন্দা মৃত জসিম উদ্দিনের মেয়ে রুমা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালালি পেশায় জড়িত হয়ে তিনি পরিবার নিয়ে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও রাস্তার মাথা এলাকার পেশকার কলোনিতে বসবাস করতেন বলে জানা গেছে।

- Advertisement -
islamibank

গ্রেফতারের তথ্য নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, গ্রেফতার রুমা আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গেল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে রিতা চৌধুরী (৫৫) নামে এক নারী দালালকে আটক করে পুলিশ। তারও আগে একই সপ্তাহে হাসপাতালের গায়েনি বিভাগের সামনে থেকে আরও এক নারী দালাল আটক হয়।

জেএন/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ