সারাদেশে বিএনপি-জামায়েতের ৪৮ ঘন্টা হরতালের ডাক

তফসিল প্রত্যাখান করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি অনুযায়ী আগামী রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সারা দেশে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে দলটি।

- Advertisement -

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেয়। এ সময় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে হরতাল পালনের আহ্বান জানান তিনি।

- Advertisement -
google news follower

তফসিল প্রত্যাখান করে অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন, বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাদের মুক্তি ও নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী ১৯ ও ২০ নভেম্বর হরতাল কর্মসূচি দি‌য়ে‌ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

- Advertisement -
islamibank

বৃহস্প‌তিবার দল‌টির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃ‌তি‌তে এ কর্মসূচি ঘোষণা ক‌রেন।

বিবৃতিতে তিনি বলেন, ১৫ নভেম্বর সন্ধ্যায় বিরোধীদল ও দেশবাসীর মতামত উপেক্ষা করে জনধিকৃত ও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

সমগ্র জাতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশের অধিকাংশ বিরোধীদল তথাকথিত নির্বাচন কমিশনের ঘোষিত ফরমায়েশি তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

এর আগে, বুধবার নির্বাচনের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সন্ধ্যা ৭টায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারির ৭ তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়াও, মনোনয়ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

যা যাচাই-বাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। সেই সঙ্গে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ