কোরাল জালে ধরা ১০ পোপা মাছের দাম ২০ লাখ টাকা!

কক্সবাজারের টেকনাফের সেন্টমাটিন দ্বীপে কোরাল জালে ধরা পড়েছে ১০টি পোপা মাছ। ট্রলার মালিক মাছগুলোর দাম হাঁকচ্ছেন ২০ লাখ ৫০ হাজার টাকা।

- Advertisement -

রবিবার দিবাগত রাত ৩টার দিকে সেন্টমার্টিন দ্বীপে পশ্চিম পাড়ার বাসিন্দা আবদুল গণির মালিকানাধীন ফিশিং ট্রলারের জালে ১০টি মাছ ধরা পড়ে।

- Advertisement -
google news follower

পরে সকাল ১০টার দিকে ট্রলারটি সেন্টমাটিন দ্বীপ জেটিঘাটে এসে পৌঁছালে মাছগুলো দেখতে ভিড় জমান পর্যটকরা। ট্রলার থেকে মাঝি-মাল্লারা পোপা মাছগুলো ফিশারি ঘাটে নিয়ে আসে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, এই মাছের বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি। এই মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিশ্বের বিভিন্ন দেশে এই মাছের চাহিদা আছে। পোপা মাছের বায়ুথলি বেশ মূল্যবান বলে এই মাছের দাম অনেক বেশি।

- Advertisement -
islamibank

ট্রলারের মালিক আবদুল গণি বলেন, ভোররাতে কোরাল জালে ধরা পড়েছে ১০টি ১১৫ কেজি ৫০০ গ্রাম ওজনের ‘কালা পোপা’। এর মধ্যে একটির ওজন সাড়ে ১২ কেজি থেকে ২০ কেজি। মাছ দশটির দাম চাইছি ২০ লাখ ৫০ হাজার টাকা।

এ পর্যন্ত মাছগুলো সেন্টমার্টিন দ্বীপে দাম উঠেছে সাড়ে ১০ লাখ টাকা পর্যন্ত। ভালো দামে বিক্রির আশায় মাছ ফ্রিজিং করে কক্সবাজার শহরে নিয়ে যাচ্ছি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ