জোড়া গোল করে ভক্তদের লাভ সাইন দেখান রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোল এবং সাদিও মানেও এবং সুলতান আল ঘান্নামের কল্যাণে আল শাবাবের বিপক্ষে ৪-০ গোলের বড় বজয় পেয়েছে আল নাসর।

- Advertisement -

সৌদি প্রো লিগের ঘরের মাঠ কিং সৌদ স্টেডিয়ামে ষষ্ঠ রাউন্ডে এটি তাদের দ্বিতীয় জয়। মৌসুমে এরই মধ্যে দুই ম্যাচে হেরেছে আল নাসর। দলটি পয়েন্ট টেবিলে আছে ছয়ে।

- Advertisement -
google news follower

মঙ্গলবার রাতে ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন রোনালদো। তার চিরচেনা সেই সিউ… উদযাপন করেন। ৩৮ মিনিটে আবার পেনাল্টি পায় আল নাসর। এবারও শট নিয়ে তা জালে পাঠাতে ভুল করেননি রোনালদো।

কিন্তু দ্বিতীয় গোলটি করে সিআরসেভেন সিউ… উদযাপন নয় করলেন ভিন্ন উদযাপন। দুই হাতের আঙুল এক করে ভক্তদের লাভ সাইন দেখান তিনি।

- Advertisement -
islamibank

ম্যাচ শেষে টুইট করে আল নাসরের ভরা গ্যালারির কথা উল্লেখ করে টুইটও করেছেন তিনি। ভক্তদের জয় এনে দিতে পেরে খুশি বলে জানিয়েছেন।

প্রথমার্ধে আরও এক গোল করে আল নাসর। ৪০ মিনিটে গোলে বল পাঠান সাদিও মানে। এরপর ৮০ মিনিটে সুলতান আল ঘান্নাম গোল করে দলকে বড় জয় এনে দেন। তার আগে ম্যাচের ৭৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল শাবাবের আর্জেন্টাইন ফুটবলার এভার বানেগা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ