চীনে বৃষ্টি-বন্যায় নিহত ১৫

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংকিং পৌরসভায় ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বৃষ্টি ও বন্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ জনের মৃত্যু ও চারজন নিখোঁজ রয়েছে।

- Advertisement -

বুধবার শিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট শি জিনপিং আদেশ দিয়েছেন যে, স্থানীয় কর্তৃপক্ষকে অবশ্যই জনগণের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষা নিশ্চিতের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

- Advertisement -
google news follower

বন্যা মোকাবিলায় সব স্তরের কর্মকর্তাদের নেতৃত্ব দিতে হবে এবং জনগণ ও সম্পদের নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সব ধরনের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার চেষ্টা করার বিষয়ে জোর দিয়েছেন শি জিনপিং।

বন্যায় বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার স্থানীয় শ্রমিকরা দেখতে পেয়েছেন যে, চংকিংয়ের উপকণ্ঠে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত একটি সেতু ভেঙে পড়েছে।

- Advertisement -
islamibank

প্রতিবেশী সিচুয়ান প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে ভারী বৃষ্টিপাতের কারণে ৪ লাখ ৬০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ