জানা গেল স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ!

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো আগামী ২৪ ও ২৫ মে আয়োজন করা হতে পারে। আগামী দুই-তিন দিনের মধ্যে এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

- Advertisement -

আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এসএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী আগামী ২৩ মে পর্যন্ত পরীক্ষা রয়েছে। মোখার কারণে স্থগিত হওয়া পরীক্ষা দুটি ২৪ ও ২৫ মে নেওয়ার চিন্তা করা হচ্ছে।

- Advertisement -
google news follower

তিনি বলেন, আমাদের সব প্রস্তুতি আগেই নেওয়া রয়েছে। স্থগিত পরীক্ষা আয়োজনে নতুন করে কোনো প্রস্তুতির প্রয়োজন হবে না।

আগামী দুই-একদিনের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী ২৩ মে পরীক্ষা শেষে পরের দুই দিনে স্থগিত দুটি পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি।

- Advertisement -
islamibank

এদিকে সোমবার (১৫ মে) রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি ও সমমানের সব লিখিত পরীক্ষা শেষ হবে ২৩ মে।

এরপর যে পরীক্ষাগুলো স্থগিত আছে সেগুলোর সময় তারিখ জানিয়ে দেওয়া হবে। বিষয়টি আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। সব লিখিত পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর অনুষ্ঠিত হবে।

ঘূর্ণিঝড় মোখার কারণে সোমবারের (১৫ মে) সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (১৪ মে) এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ