বোয়ালখালীতে বিলের মাঝে বিদ্যুৎস্পৃষ্টে গাভীর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে বিলের মাঝে বিদ্যুৎস্পৃষ্টে অস্ট্রেলিয়ান জাতের একটি গাভীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

সোমবার (৩ এপ্রিল) সকাল ৯টার দিকে বোয়ালখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডীর আফিয়া বাপের বাড়ির পাশের বিলে এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

গাভীটির মালিক মো.ইয়াছিন জানান, সকালে বিলে গাভীটি কাঁচা ঘাস খেতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির পাশে থাকা টানা তারে জড়িয়ে যায়। পরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে গাভীটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

গাভীটির আনুমানিক বাজার মূল্য আড়াই লাখ টাকা হবে। এক সপ্তাহ আগে গাভীটি একটি বাছুর জন্ম দিয়েছিল বলে জানান ইয়াছিন।

- Advertisement -
islamibank

ইয়াছিন অভিযোগ করে বলেন, টানা তারটি আগে থেকে ছিঁড়ে বিদ্যুৎ সঞ্চালন তারের সাথে লেগে ছিলো। ফলে এ দূর্ঘটনা ঘটেছে। এজন্য তিনি পল্লী বিদ্যুতের অবহেলাকে দায়ী করেন।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ বোয়ালখালীর ডেপুটি জোনাল ম্যানেজার মো. এমরান গণি বলেন, ‘গাভীটি খুঁটির টানা তার ছিঁড়ে ফেলায় তা বৈদ্যুতিক তারের সাথে লেগে গাভীটি বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। বৈদ্যুতিক সঞ্চালন তার ছিঁড়েনি।’

জেএন/পূজন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ