ক্রিকেটার সাকিবকে এবার দেখা যাবে শর্টফিল্মে!

বাংলাদেশ দলের ক্রিকেটার সাকিব আল হাসান এবার শর্টফিল্মেও অভিনয় করেছেন। এপ্রিলের মাঝামাঝি বিশ্বসেরা এই অলরাউন্ডারের অভিনীত সিনেমাটি প্রকাশ হবে বলে জানা গেছে।

- Advertisement -

নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছেন, এই রমজানে শর্টফিল্মটির মাধ্যমে মানুষের জন্য নতুন বার্তা দেবেন সাকিব।

- Advertisement -
google news follower

প্রতিষ্ঠানটি এক বার্তায় জানিয়েছে, সাকিব আল হাসান তার সাফল্য ও পরিশ্রমী স্বভাবের জন্য পরিচিত। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থান অর্জন কিংবা ব্যক্তিগত জীবনে একজন দায়িত্বশীল মানুষ, সব ক্ষেত্রেই সাকিব একজন চ্যাম্পিয়ন এবং সবার জন্য অনুপ্রেরণার এক উৎস।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সম্ভবত এটাই প্রতিফলন থাকছে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এর নাম কিংবা গল্প সম্পর্কে বিস্তাারিত জানানো হয়নি।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ