আরাভের বিষয়ে ইন্টারপোল-দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ হচ্ছে: আইজিপি

দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের বিষয়ে ইন্টারপোল ও দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

- Advertisement -

শনিবার (২৫ মার্চ) রাজধানীর কাওরানবাজার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

- Advertisement -
google news follower

তিনি বলেন, ‘পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যাকাণ্ডের আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়েছে। ইন্টারপোলের সঙ্গে এবং দুবাই পুলিশের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতেই ইন্টারপোল রবিউলের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে।’

তিনি জানান, আরাভ খান ভারতীয় নাগরিক এবং ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে দুবাই গিয়েছে। তাকে ফিরিয়ে আনতে পুলিশের পক্ষ থেকে কাজ করা হচ্ছে।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ