চীনে স্বর্ণ খনির সন্ধান

চীনে নতুন একটি স্বর্ণ খনির সন্ধান মিলেছে। এতে ৫০ টন স্বর্ণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। চীনা গণমাধ্যম সিজিটিএন জানিয়েছে, পূর্ব চীনের শ্যানডং প্রদেশ সোনার খনিটি পাওয়া গেছে।

- Advertisement -

এটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ এলাকা। ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী, ওই প্রদেশে ১০ কোটির বেশি মানুষ বসবাস করেন। এই প্রদেশে সোনার একাধিক খনি আছে।

- Advertisement -
google news follower

নতুন খনিতে ৫০ টন সোনা থাকতে পারে বলে মনে করছেন গবেষকেরা। যদিও শ্যানডংয়ের ওই এলাকায় যে নতুন খনির সন্ধান মিলতে পারে, তার অনুমান করা হয়েছিল। দীর্ঘ ৮ বছর ধরে পর্যবেক্ষণের পর অবশেষে খনির খোঁজ পেলেন ভূ-তত্ত্ববিদেরা।

বিশ্বের স্বর্ণ ভাণ্ডারের অন্তত ৯ শতাংশ রয়েছে চীনে। কেন্দ্রীয় ব্যাংকের ফেব্রুয়ারি মাসের পরিসংখ্যান অনুযায়ী, চীনজুড়ে খনিজ সোনার পরিমাণ ১ হাজার ৮৬৯ টন। যার অধিকাংশই রয়েছে শ্যানডংয়ে।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ