খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে

ঢাকায় থেকে চিকিৎসা নেবেন’ ও ‘চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না’ এই দুই শর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হচ্ছে।

- Advertisement -

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। রবিবার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

- Advertisement -
google news follower

আগামী ২৪ মার্চ শেষ হবে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ। এ অবস্থায় কিছুদিন আগে খালেদার মুক্তির মেয়াদ বাড়ানো এবং চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

প্রথমবার যখন তার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়, তখন দুটি শর্ত দেওয়া হয়। দুটি শর্তের মধ্যে রয়েছে- তিনি ঢাকায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না। শেষবার যখন মেয়াদ বাড়ানো হয়, তখনো এই শর্তগুলো ছিল।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ