সোনালি ব্যাংকের নাম পরিবর্তন

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। ব্যাংকটির নতুন নাম ‘সোনালী ব্যাংক পিএলসি’।

- Advertisement -

আজ মঙ্গলবার ব্যাংকের চতুর্থ বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সোনালী ব্যাংক লিমিটেডকে সোনালী ব্যাংক পিএলসি হিসেবে অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।

- Advertisement -
google news follower

এখন থেকে সোনালী ব্যাংক পিএলসি (সোনালি ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি) নতুন নামে কার্যক্রম শুরু করবে।

বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস, ব্যাংকের শেয়ার হোল্ডার ও পরিচালক, সিইও অ্যান্ড এমডি মো. আফজাল করিম এবং কোম্পানির সেক্রেটারি তাওহিদুল ইসলাম।

- Advertisement -
islamibank

জানা গেছে, সংশোধিত কম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১(ক) ধারা নতুন করে যুক্ত করা হয়েছে। নতুন ধারায় সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে।

ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কম্পানির নাম ও সংঘ স্মারক পরিবর্তন করতে হবে। এ জন্য সোনালী ব্যাংকের নাম পরিবর্তন করে সোনালী ব্যাংক পিএলসি করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ