ইভান হত্যা মামলার আসামি শ্রাবণ গ্রেফতার

নগরের চেরাগী পাহাড়ে ইভান হত্যার ঘটনায় দায়ের করা মামলার আরো এক আসামি শ্রাবণ দে (২০) কে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -
google news follower

শ্রাবণ পটিয়ার করনখাইন সাধুর বাড়ির মৃত অজিত দে এর ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, আসকার বিন তারেক (২০) হত্যাকাণ্ডে জড়িত এজাহারভুক্ত আসামি শ্রাবণ দেকে পটিয়া থানা এলাকা থেকে বুধবার রাতে সোয়া দশটার দিকে গ্রেফতার করা হয়।

- Advertisement -
islamibank

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল রাতে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হয় ইভান। পরদিন তার বাবা সৈয়দ মোহাম্মদ তারেক বাদি হয়ে কোতোয়ালী থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার দিন রাতেই শোভন নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া ২৭ এপ্রিল প্রিয়ম বিশ্বাস নামে আরও একজনকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। নিহত ইভান বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জেএন/হিমেল/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ