কর্ণফুলীতে গাড়ির হেলপারের লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক আবাসিক এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লাশটি পাওয়া যায়।

- Advertisement -

নিহত মোহাম্মদ কায়েছ (৩৩) পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার দৌলত খাঁ মুন্দার বাড়ির আবু তাহেরের ছেলে। তিনি চট্টগ্রাম নগরে গাড়ির হেলপার হিসেবে কাজ করেন।

- Advertisement -
google news follower

কায়েছের স্ত্রী শাহনাজ বেগম বলেন, শুক্রবার দুপুরে কাজের উদ্দেশ্য ঘর থেকে বের হয়েছিলেন স্বামী। এরপর রাতে মোবাইলে বাড়ি আসার কথা জানিয়েছিলেন। রাতে ঘরে না ফেরায় উৎকণ্ঠায় ছিলাম। সকালে খবর আসে ওনার লাশ পাওয়া গেছে।

কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ জয় নিউজকে বলেন, নিহতের নাড়িভুড়ি বের হয়ে গেছে। ছুরিকাঘাতে তাঁকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

- Advertisement -
islamibank

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ