ঢাকাকে হারিয়ে দ্বিতীয় স্থানে বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুরন্ত ছন্দে রয়েছে ফরচুন বরিশাল। শুক্রবার চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে ঢাকা ডমিনেটর্সকে ১৩ রানে হারিয়েছে সাকিব বিগ্রেড। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে বরিশাল। সমান ১০ পয়েন্ট নিয়েও নেট রানে এগিয়ে থাকায় শীর্ষে সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে ছয় ম্যাচে পাঁচ হার ও এক জয়ে তলানিতে নাসিরের ঢাকা।

- Advertisement -

আগে ব্যাট করতে নেমে ইফতিখার ও মাহমুদউল্লাহর ব্যাটে ৫ উইকেটে ১৭৩ রান করে বরিশাল। জবাবে ঢাকার ইনিংস শেষ হয় বিশ ওভারে ৪ উইকেটে ১৬০ রানে। ঝোড়ো ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বরিশালের পাক ব্যাটার ইফতিখার আহমেদ।

- Advertisement -
google news follower

জয়ের লক্ষ্যে খেলতে নামা ঢাকার শুরুটা ছিল ভালো। কিন্তু পরে সেই তুলনায় আসেনি কাঙ্ক্ষিত রান। অধিনায়ক নাসির হোসেন সর্বোচ্চ ৫৪ রানে থাকেন অপরাজিত। ৩৬ বলের ইনিংসে তিনি হাঁকান তিনটি চার ও দুটি ছক্কা। ৩৮ বলে ৪৭ রান করেন মোহাম্মদ মিঠুন। ওপেনার ওসমান ঘানি ৩০, সৌম্য সরকার ১৬ রান করেন।

এর আগে ব্যাট করতে নেমে বরিশালের হয়ে টপ অর্ডার তেমন সুবিধা করতে পারেনি। ব্যাট হাতে ঝড় তোলেন মিডল অর্ডারের ইফতিখার ও মাহমুদউল্লাহ। আগের ম্যাচে সেঞ্চুরি করা ইফতিখার ৩৪ বলে ৫৬ রানের ইনিংস খেলে থাকেন অপরাজিত। পাঁচ-চারের পাশাপাশি তিনি হাঁকান দুটি ছক্কা। ৩১ বলে দুই চার ও এক ছক্কায় ৩৫ রানে নট আউট মাহমুদউল্লাহ।

- Advertisement -
islamibank

১৭ বলে চারটি চার ও এক ছক্কায় ৩০ রান করে মুক্তারের বলে বোল্ড হন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। মিরাজ ১৭, সাইফ ও চতুরাঙ্গা করেন সমান ১০ রান। বল হাতে ঢাকার হয়ে নাসির হোসেন নেন দুটি উইকেট।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ