মৃত্যুহীন দিনে দেশে আরও ১০ জনের করোনা শনাক্ত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে নতুন করে ১০ জন আক্রান্ত হয়েছেন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৬২২ জনে।

- Advertisement -

তবে গেল ২৪ ঘন্টায় দেশের কোথাও করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৩৪ জনে অপরিবর্তিত রয়েছে। আজ শনিবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

- Advertisement -
google news follower

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৫১ জন।

২৪ ঘণ্টায় ১ হাজার ৫৩১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৫২৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ