লিও জেলা ৩১৫-বি৪ এর প্রাক্তন প্রেসিডেন্ট ফোরামের সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের আওতাধীন যুব সংগঠন লিও ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রাক্তন প্রেসিডেন্ট ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন প্রেসিডেন্ট ফোরামের সভাপতি লায়ন শাহজাদা গাজী মুহাম্মদ গজনবী।

- Advertisement -

ফোরাম সেক্রেটারী লায়ন মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন সুরজিত সাহা মিঠু, লায়ন মুহাম্মদ হুমায়ুন কবির, লায়ন নেওয়াজ এ খান রিমন, লায়ন এম বদিউর রহমান, লায়ন মোহাম্মদ আবুল খায়ের, লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, লায়ন খলিল উল্লাহ চৌধুরী সাকিব।

- Advertisement -
google news follower

সভায় আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর, ২০২২ মাটিরাঙ্গা অর্জুন ভ্যালি রিসোর্টে বাৎসরিক পিকনিক আয়োজনের সিন্ধান্ত গৃহীত হয়। পিকনিকে অংশগ্রহণে আগ্রহীদের আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে ফোরামের সেক্রেটারি লায়ন মামুনুর রশীদ মামুনের কাছে টাকা জমা দিয়ে নাম এন্ট্রিপূর্বক করে নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়েছে।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ