বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে

মহামারি করোনাভাইরাসের গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর পরিমাণ দুটোই কমেছে। এ সময়ে নতুন করে ৩ লাখ ১২ হাজার ১৮১ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব মিলেছে। আগের দিনের তুলনায় আক্রান্তের সংখ্যা কমেছে সাড়ে ২৩ হাজার।

- Advertisement -

একই সময়ে সংক্রমিত হয়ে নতুন করে মারা গেছেন ৮৭২ জন। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ৪১।

- Advertisement -
google news follower

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, নতুন শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার ৩৩৮ জনে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬ লাখ ২১ হাজার ৫২৬ জন। নতুন করে সুস্থ হয়েছেন ৩ লাখ ২১ হাজার ৬০৭ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা পৌঁছেছে ৬২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৭৮ জনে।

- Advertisement -
islamibank

বর্তমানে সংক্রিয় রোগীর সংখ্যা এক কোটি ৩৯ লাখ ২৭ হাজার ৭৩৪ জন। এর মধ্যে গুরুত্বর অবস্থায় রয়েছেন ৩৫ হাজার ৯৫৬ জন।

এ দিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৫ জন এবং মারা গেছেন ১৩৩ জন। সংক্রমণের দিক থেকে এর পরেই রয়েছে উত্তর কোরিয়া, ফ্রান্স, ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে মারা গেছে ১৫৮ জন। নতুন মৃত্যু নিয়ে দেশটিতে মোট মারা গেছে ১১ লাখ এক হাজার ৮৪৩ জন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ