আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা

দাপটের সাথে সুপার টুয়েলভে উঠে প্রথম ম্যাচেই ধাক্কা খেল আয়ারল্যান্ড। বিশ্বকাপের মূল মিশনে পা রেখে শুরুটা ভালো করতে পারেনি অ্যান্ড্রু ব্যালবার্নির দল, প্রথম ইনিংস শেষে শ্রীলঙ্কাকে ১২৯ রানের লক্ষ্য দেয় তারা। সহজ লক্ষ্য তাড়ায় ৫ ওভার হাতে রেখেই ম্যাচ জিতেছে দাসুন শানাকার দল।

- Advertisement -

হোবার্টের বেলেরিভ ওভালে রোববার আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। আয়ারল্যান্ড বোলারদের এদিন কচুকাটা করেছেন লঙ্কান কুশল মেন্ডিস। ৪৩ বলে অপরাজিত ৬৮ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে জিতেছেন ম্যাচসেরার পুরষ্কার।

- Advertisement -
google news follower

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটাই ভালো হয়নি আয়ারল্যান্ডের। দলীয় ২ রানে অধিনায়ক ব্যালবার্নিকে হারায় দলটি। হাত খুলে খেলতে পারেননি ৩ নম্বরে নামা লরকান টাকার। ১১ বলে ১০ রান করে ফিরেছেন থিকশানার বলে বোল্ড হয়ে।

২৫ বলে ৩৪ রান করে ধনঞ্জয়ার বলে আউট হন স্টার্লিং। দুর্দান্ত ফর্মে থাকা কার্টিস ক্যাম্ফারও ৪ বল খেলেই সাজঘরে ফিরলে চাপে পড়ে আয়ারল্যান্ড। জর্জ ডকরেলকে সঙ্গে নিয়ে চাপ কিছুটা কমানোর চেষ্টা করেন হ্যারি টেক্টর। ১৪ রান করে ডকরেল ফিরলে ভাঙে সে জুটিও।

- Advertisement -
islamibank

ব্যাট হাতে খুব মুন্সিয়ানা দেখিইয়েও ৫ রানের জন্য অর্ধশতক পাননি টেক্টর। ১৮ তম ওভারে আউট হয়েছেন বিনুরা ফার্নান্দোর বলে। এরপর আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার লক্ষ্য ১২৯ রান।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন মহিশ থিকশানা ও হাসারাঙ্গা ডি সিলভা। একটি করে উইকেট পেয়েছেন ধনঞ্জয়া, বিনুরা, লাহিরু কুমারা, চামিকা করুনারত্নে।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলেছে শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে ধনঞ্জয়া ও কুশল মিলে যোগ করেন ৬৩ রান। ৩১ রান করা ধনঞ্জয়াকে ফিরিয়ে আইরিশদের হয়ে একমাত্র উইকেটটি নেন গ্যারেথ ডিলানি।

তবে উইকেট পড়লেও রানের গতি একটুও কমেনি লঙ্কাদের। চারিথ আশালঙ্কা ও কুশলের ঝড়ো ব্যাটিংয়ে ৩০ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় দাসুন শানাকার দল। ২২বলে ৩১ র করে ওপোড়াজীট ছিলেন আশালঙ্কা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ