রেগে আগুন উর্বশী

ঝগড়া যেন থামছেই না ভারতীয় ক্রিকেটার রিশভ পান্ট ও অভিনেত্রী উর্বশী রাওতেলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে-অপরকে নিয়ে কটাক্ষ করেও মন ভরছে না এই দুই তারকার।

- Advertisement -

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটার রিশভ পান্টের ব্যাপারে জিজ্ঞেস করা হলে ‘সত্যিই আমি দুঃখিত’ বলে জানান অভিনেত্রী। এরপর অনেকের ভেবে বসেন যুদ্ধ থামল অবশেষে।

- Advertisement -
google news follower

তবে সেই ভুল ভেঙে দিলেন ‘সনম রে’ খ্যাত অভিনেত্রী। ফের ইনস্টাগ্রামে এক পোস্ট শেয়ার করেছেন উর্বশী।

তিনি লিখেন, ‘বর্তমান সময়ে অফিসিয়াল নিউজ আর্টিকেল আর মিম পেজগুলি সিনেমা বা টিভি শো-র থেকেও বেশি স্ক্রিপ্টেড! ওই সরিটা আমার ফ্যান আর ভালোবাসার মানুষদের জন্য ছিল, যে আমি কিছুই বলতে চাই না। ’

- Advertisement -
islamibank

উর্বশী-পান্টের যুদ্ধের শুরু, দিল্লির এক হোটেলের লবিতে ঘণ্টার পর ঘণ্টা পান্টের জন্য অপেক্ষা করা নিয়ে। পান্টের অনুরোধে হোটেলে যান উর্বশী। ১৩-১৪টা ফোন করলেও দেখা করেনি ‘ক্রিকেটার-প্রেমিক’।

পরে এক সাক্ষাৎকারে ‘আরপি’ সম্বোধন করে পুরো ব্যাপারটা খোলাসা করেন উর্বশী। নাম না বললেও দুয়ে দুয়ে চার মিলাতে সমস্যা হয়নি ভক্তদের।

এরপর উর্বশীর ইনস্টা স্টোরির বিপরীতে রিশভ লিখেন, ‘একটু খ্যাতি পাওয়ার জন্য কেউ কীভাবে মিথ্যে সাক্ষাৎকার দিতে পারে, দেখলে অবাক লাগে। ’

যার জবাবে অভিনেত্রী লেখেন, ‘ছোট্ট ভাইয়া তুমি ব্যাট বলই খেল। আমি কোনও মুন্নি নই যে তোমার মতো একটা বাচ্চা ছেলের জন্য বদনাম হব। চুপ করে থাকা কোনও মেয়ের সুযোগ নিতে এস না।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ