শিশুদের টিকাদান কার্যক্রম উদ্বোধন

দেশে মাধ্যমিকের পর এবার শুরু হলো প্রাথমিকের শিশুদের টিকাদান কার্যক্রম। পরীক্ষামূলক এই কার্যক্রমের প্রথম টিকা নিয়েছে রাজধানীর আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিধী নন্দিনী কুন্ডু। এরপর একে একে আরও ১৫ জন টিকা নেয়।

- Advertisement -

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

- Advertisement -
google news follower

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিকের শিক্ষার্থীসহ দেশে ৫-১১ বছর বয়সী শিশুর সংখ্যা ২ কোটি ২০ লাখ। এখন পর্যন্ত ৩০ লাথের বেশি টিকা হাতে এসেছে। যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া এসব টিকা ফাইজারের। বিশেষ ধরনের তৈরি এই টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে ৫৬ দিন পর।

যেসব এলাকায় করোনার সংক্রমণ বেশি, সেসব এলাকায় আগে দেওয়া হবে। তবে শুরুতে সিটি করপোরেশন এলাকায়, পরে সারা দেশে দেওয়ার কথা জানিয়েছে সরকারি সংস্থাটি।

- Advertisement -
islamibank

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ