নিখোঁজের ১৮ দিন পর স্কুলছাত্রের কাটালাশ উদ্ধার

কুমিল্লা জেলার হোমনা থেকে মো. রিদয় নামে ১২ বছর বয়সী ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্র নিখোঁজ হয়েছিলেন। মঙ্গলবার (২৮ জুন) বিকেলে তার (লাশ) কাটা অংশ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

উপজলার ঘনিয়ারচর গ্রামের কালু শাহ’র বাড়ীর পাশের নদীতে তার লাশের নিম্ন অংশের সন্ধান মেলে। পরে তার পরিবার তার পড়নের পেন্ট দেখে লাশ শনাক্ত করে।

- Advertisement -
google news follower

মো. রিদয় উপজলার চিৎপুর গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে ও আছাদপুর হাজী সিরাজ দৌলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

গত ১১ জুন শনিবার রিদয় বাড়ি থেকে নিখোঁজ হন মর্মে হোমনা থানায় সাধারণ ডায়েরি করেন তার চাচা এনায়ত। ডায়েরি নং৫৪৫ তারিখ-১২/৬/২০২২।

- Advertisement -
islamibank

রিদয়ের চাচা এনায়েত জানান, গত ১১ জুন সকালে তার বন্ধুদের সাথ নদীতে গোসল করতে গিয়ে তার এক বন্ধুর সাথে ঝগড়া হয় বলে তার বন্ধুর বাবা পিয়াস ও মা লাভলী বেগম বাড়িতে এসে বকাঝকা করে এবং তাকে পাইলে দেখে নিবে বলে হুমকি দিয়ে যায়।

এর পর থেকে তাকে (রিদয়কে) পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল জায়গায় খুঁজে না পেয়ে পর দিন ১২ জুন হােমনা থানায় একটি নিখোঁজ ডায়রি করি ।

এ দিকে নও মুসলিম পিয়াস-লাভলী ও তার পরিবারের চালচলন ও গতিবিধি সন্দেহজনক মনে হওয়ার বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি। ১৮ দিন পর তার লাশের কাটা নিম্নাংশের সন্ধান পায় পুলিশ। এ সময় তার পেন্ট দেখে আমরা লাশ চিহ্নিত করি।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, নদী থেকে একটি বাচ্চার দেহের নিম্নাংশ উদ্ধার করা হয়েছে। উপরের অংশ উদ্ধারে কাজ করছে পুলিশ। পুরো লাশ পাওয়া গেলে লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হবে।

কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হব। এ দিকে পিয়াস ও লাভলী বেগমের মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ