বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর গ্রীন রোডের বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়া প্যাসিফিকের ৭ তলা থেকে পড়ে ইমাম হোসেন (২৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে সাত তলা থেকে পড়ে যান ওই ছাত্র।

- Advertisement -

বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই দুঘর্টনার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সেই ফুটেজ থেকে ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থী ৭ তলা থেকে নিজেই লাফ দিয়েছেন।

- Advertisement -
islamibank

জানা গেছে, ইমাম হোসেনের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে পূর্ব রাজাবাজারের একটি মেসে থাকতেন তিনি। ইমাম হোসেন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষে পড়াশোনা করতেন।

এন-কে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ