প্রকাশ্যে পরীমনি বেবি বাম্পের ছবি

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। অভিনয় বা ব্যক্তিগত জীবন নিয়ে হরহামেশাই থাকেন সংবাদের শিরোনামে।

- Advertisement -

চলতি বছরের জানুয়ারি মাসে পরী জানান, মা হতে চলেছেন তিনি। অনাগত সন্তানের বাবা অভিনেতা শরীফুল রাজ। এরপর নেটপাড়ায় শুরু হয় নানান রকমের চর্চা।

- Advertisement -
google news follower

ঈদের ছুটি কাটাতে কক্সবাজার গিয়ে একের পর এক ছবি শেয়ার করছিলেন পরীমনি ও রাজ। অনেকেই তাদের ছবি দেখে প্রশ্ন তুলেছেন যে, মা হতে চলেছেন পরী; তাহলে বেবি বাম্প দেখা যায় না কেন?

এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পরী তার বেবি বাম্পসহ তার একটি ছবি শেয়ার করলেন। আর ছবিতে দেখা যাচ্ছে সবুজ রঙের ফেন্সি জামা। চুলে করেছেন বেণী। গালে হাত দিয়ে মিষ্টি হাসি দিয়ে তুলেছেন ছবি। আবার সেই ছবির ক্যাপশনে লিখলেন, ঢ্যাং ঢ্যাং। হাসির ইমোজির সঙ্গে জুড়ে দিয়েছেন প্রেগনেন্সির ইমোজিও।

- Advertisement -
islamibank

কক্সবাজার সফরে পরী ও রাজের সঙ্গে আছেন পরীমনির নানা শামসুল হক ও পরিবারের আরও এক সদস্য। স্বামী ও নানাকে ঘিরেই এখন পরীর পৃথিবী। ঈদের দিন তিনজনের কয়েকটি ছবি শেয়ার করে তৃপ্ত মনের অনুভূতি প্রকাশ করেছিলেন চিত্রনায়িকা।

লিখেছিলেন, ‘এবার মনে হচ্ছে আল্লাহ পুরো দুনিয়াটা আমার করে দিয়েছে…আলহামদুলিল্লাহ। আমার ঘর এখন রাজ। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আমার নানা ভাই। তারা আমার সঙ্গেই আছে, আমি পরিপূর্ণ।’ পরীমনি মা হবেন বলে কাজ থেকে কিছুটা বিরতি নিয়েছেন, যদিও মাঝে মাঝে টুকটাক শুটিং চালিয়ে যাচ্ছেন।

এন-কে

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ