প্রেমিককে বিয়ে করলেন এ আর রহমানের কন্যা

গানের জগতের অন্য এক নাম এ আর রহমান। সংগীতের এ কিংবদন্তির মেয়ে খতিজাও বেশ জনপ্রিয়। বিয়ে করেছেন খতিজা রহমান। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বল হয়েছে, প্রেমিক রিয়াসদিন শেখ মোহম্মদকে বিয়ে করেছেন এই তারকা শিল্পী।

- Advertisement -

তার স্বামী একজন অডিও ইঞ্জিনিয়ার। খতিজা তার সোশ্যল মিডয়ায় পারিবারিক ছবি শেয়ার করে নিয়েছেন, যেখানে দেখা মিলল তার প্রয়াত মায়ের। বর ও কনের বসার জায়গার পাশেই রাখা হয়েছিল ছবিখানা।

- Advertisement -
google news follower

বিয়ের সাজে সোফায় বসে আছেন বর-কনে। পেছনে রহমানের বড় মেয়ে রহিমা, বউ সায়রা বানু, সুরকার নিজে ও ছেলে আমিনকে নিয়ে দাঁড়িয়ে আছেন। এ ছাড়া এ আর রহমান নিজেও সেই ছবি শেয়ার করে লিখেছেন, ‘সর্বশক্তিমান ঈশ্বর যেন এ দম্পতিকে আশীর্বাদে রাখে। আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য রইল অগ্রিম শুভেচ্ছা।’ অফ হোয়াইট কালারের এমবড্রয়ারি করা স্যুট পরেছিলেন খতিজা। গলায় মুক্তা ও দামি স্টোনের কাজ করা লম্বা হার, মাথায় মাঙ্গটিকা। তবে এবারেও নিজের মুখ সামান্য আড়ালে রেখেছেন খতিজা। পোশাকের সঙ্গে ম্যাচিং মাস্ক পরে দেখা গেল তাকে প্রতিটা ছবিতে। আর রিয়াস পরেছেন শেরওয়ানি।

খতিজা তার ওয়ালে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে প্রতীক্ষিত একটা দিন। বিয়ে হলো আমার পুরুষ রিয়াসদিনের সঙ্গে। ’

- Advertisement -
islamibank

এ আর রহমান কন্যা খতিজাকে নিয়ে আগেও বহু বিতর্ক হয়েছে। এ যুগে দাঁড়িয়ে বিশ্ববরেন্য এ সুরকারের পরিবারের কোনো মেয়ে কেন বোরখা পরবে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। এমনকি রহমানের ওপরেও অভিযোগ আনা হয়েছিল মেয়েকে পর্দানশীন রাখার। যদিও পরে খতিজা ও রহমান দুজনেই বিবৃতি দিয়ে জানান, এটা সম্পূর্ণ ভাবে খতিজার নিজস্ব পছন্দ। এর পেছনে পরিবারের কোনো হাত নেই।
চলতি বছরের জানুয়ারি মাসেই এনগেজমেন্ট হয় খতিজা আর রিয়াসদিনের। সেই সময় বাগদানের অনুষ্ঠানের থেকে একাধিক ছবি শেয়ার করে নিয়েছিলেন রহমান-কন্যা। পিঙ্ক ও সিলভার কালারের পোশাকে দেখা গিয়েছিল সেই সময় তাকে। বাবার মতো খতিজাও রয়েছেন সংগীত জগতে। একাধিক গান গেয়েছেন, যার মধ্যে রয়েছে কৃতি শ্যাননের মিমির বিখ্যাত গান Rock a Bye Baby।

অন্যদিকে, তামিলনাড়ুর বাসিন্দা রিয়াসদিন এ আর রহমান লাইভের একজন সাউন্ড ইঞ্জিনিয়র।

এন-কে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ