সুস্থ হয়ে ফিরলেন বাবুনগরী

ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে ফিরলেন হেফাজতের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

- Advertisement -

শনিবার (৯ ফেব্রুয়ারি) রাতে শাইখুল হাদীস আল্লামা বাবুনগরী সুস্থ হয়ে ফেরার খবরটি নিশ্চিত করেন বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনামুল হক ফারুকী।

- Advertisement -
google news follower

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট ও ডায়াবেটিসসহ বেশ কয়েকটি জটিল রোগে আক্রান্ত হয়ে ২৭ জানুয়ারি আল্লামা জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকার খিদমাহ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার বাঁ পায়ে অস্ত্রোপচার হয়।

পরে আরও উন্নত চিকিৎসার জন্য ২৯ জানুয়ারি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে অ্যাম্বুলেন্সযোগে তাকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ৮ দিন চিকিৎসাধীন থাকার পর ‘মোটামুটি’ সুস্থ হয়ে গত বৃহস্পতিবার রাতে মাদ্রাসায় ফিরেন।

জয়নিউজ/আবু তালেব/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ