সিজেকেএস অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুই দিনব্যাপী সিজেকেএস অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

- Advertisement -
google news follower

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

সিজেকেএস সহসভাপতি ও অ্যাথলেটিক্স কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং অ্যাথলেটিক্স কমিটির সম্পাদক মো. কামাল উদ্দীনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আ ন ম ওয়াহিদ দুলাল, গোলাম মহিউদ্দীন হাসান, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, রেজিয়া বেগম ছবি ও মনোরঞ্জন দে।

- Advertisement -
islamibank

অনুষ্ঠানে অলিম্পিক মশাল প্রজ্জ্বলন ও মাঠ প্রদক্ষিণ করেন অ্যাথলেটিক্স কমিটির ভাইস চেয়ারম্যান ও সিজেকেএস কাউন্সিলর ডেরিক র‌্যান্ডলফ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাথলেটিক্স কমিটির ভাইস চেয়ারম্যান ও সিজেকেএস কাউন্সিলর এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আকতারুজ্জামান, মোহাম্মদ শাহজাহান, মকসুদুর রহমান বুলবুল ও শাহাদাৎ হোসেন।

খেলা পরিচালনায় ছিলেন অ্যাথলেটিক্স কমিটির ভাইস চেয়ারম্যান ইসমাইল কুতুবী, রুহুল আমিন, মোশারফ হোসেন, সদস্য ইবাদুল হক লুলু, মজিবুর রহমান, আনিসুল আলম, ফুলিনা চৌধুরী ও মো. সরওয়ারুল আলম সোহেল।

এছাড়াও বিচারকের দায়িত্বে ছিলেন গিয়াস উদ্দিন বাবর, হেলাল উদ্দিন টিপু, মো. গিয়াস উদ্দিন, ডা. নুরুল মোস্তফা, আব্দুল আওয়াল, আব্দুর রউফ, রুহুল আমিন খান, রাশেদুল আমিন, মো. শাহ জালাল উদ্দিন, আবদুল মান্নান, মো. সেলিম উদ্দিন ও আশরাফ। প্রেস বিজ্ঞপ্তি।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ