সিএমপির ডিসি উত্তরের নতুন কার্যালয় উদ্বোধন

নগর উপ–পুলিশ কমিশনার (ডিসি-উত্তর) এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ মে) বিকেলে নগরের পাঁচলাইশ থানার পাশে নতুন এ কার্যালয় উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।

- Advertisement -

নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে উপ–পুলিশ কমিশনারের (উত্তর) সকল কার্যক্রম চান্দগাঁও থানা ভবন থেকে পাঁচলাইশ থানা এলাকায় নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। এখন থেকে উপ–পুলিশ কমিশনারের (উত্তর) সকল কার্যক্রম নতুন ভবনে পরিচালিত হবে।

- Advertisement -
google news follower

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, সকল উপ–পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জয়নিউজ/রুবেল/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ