সাহসী পোশাকে বাঙালি অভিনেত্রী

ঐন্দ্রিলা সেন, বাংলা টেলিভিশন দর্শকের কাছে পরিচিত নাম। জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুন বউ’-এর মহুল নামে তাঁকে চেনেন সবাই। বাঙালি এ অভিনেত্রীকে শাড়ি পরা অবস্থায় এতদিন টিভিতে দেখেছেন দর্শক। সেই অভিনেত্রীই যদি সাহসী পোশাকে ধরা দেন? ঠিক এই অভিজ্ঞতাই হলো সোশ্যাল অডিয়েন্সের।

- Advertisement -

লাল-কালো বিকিনি টপ, জিন্সের শর্টস পরা নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঐন্দ্রিলা। দৃশ্যতই সাহসী পোশাক। নায়িকা লিখেছেন, ‘নিজের শর্তে অস্তিত্ব বজায় রাখুন…।’

- Advertisement -
google news follower

সাহসী পোশাকে বাঙালি অভিনেত্রী

ঐন্দ্রিলা নিজের শর্তেই বাঁচতে পছন্দ করেন। চরিত্র পছন্দ না হলে যেকোনো কাজে রাজি হন না তিনি। ‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটি জনপ্রিয় হয়েছিল। বহুদিন পরে ‘ফাগুন বউ’ দিয়ে কামব্যাক করেছে এই জুটি। আর এখানেও তাঁরা সমান জনপ্রিয়। মাঝে অনেক অফার এলেও চরিত্র পছন্দ না হওয়ায় তা ফিরিয়ে দিয়েছিলেন ঐন্দ্রিলা। আবার ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা তিনি। অঙ্কুশের সঙ্গে তাঁর প্রেমের খবর জানেন টলি মহলের সবাই।

জয়নিউজ/হিমেল
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ