সন্দ্বীপের সাংসদ সংবর্ধিত

সন্দ্বীপে সংবর্ধিত হয়েছেন সাংসদ । মাইক্রো, বাস, ট্রাক, সিএনজি, ট্রলি মালিক ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শনিবার (১২ জানুয়ারি) এ সংবর্ধনা দেওয়া হয়।

- Advertisement -

সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথি সাংসদ মিতা বলেন, অবহেলিত সন্দ্বীপের উন্নয়নে হাজার কোটি টাকারও বেশি সরকারি বরাদ্দ বাস্তবায়ন করেছি। মানুষ আমাকে নয়, শেখ হাসিনার সরকারের উন্নয়নযজ্ঞকে জোরালো সমর্থন দিয়ে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। তাই আবারো সুযোগ এসেছে এলাকার উন্নয়নে কাজ করার। আমার নির্বাচনি ওয়াদা অনুযায়ী সন্দ্বীপকে আগামীতে সোনার সন্দ্বীপে রূপান্তরিত করবোই।

- Advertisement -
google news follower

সংবর্ধনা কমিটির আহ্বায়ক মো. মানিক মেম্বারের সভাপতিত্বে ও আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএ, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাইন উদ্দিন মিশন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেসা চৌধুরী জেসী।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন বেদন, মশিউর রহমান বেলাল, মো. আবু তাহের, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, আবুল খায়ের নাদিম, আলিমুর রাজী টিটু, যুবলীগ নেতা মাকসুদুর রহমান, পরিবহন মালিক-শ্রমিকদের পক্ষে মো. মিলাদ, আবুল খায়ের বাদশা, মো. হাসান, মো. মোবারক ও জাহাঙ্গীর আলম।

জয়নিউজ/ইলিয়াস/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ