রোজায় ত্বকের যত্ন নিন

সারাদিন রোজা রাখার কারণে আপনার ত্বক মলিন আর নিষ্প্রাণ হয়ে যায়! পানি না খাওয়ায় ত্বকে আর্দ্রতার পরিমাণও অনেকটা কমে যায়। তাই এই সময় ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে বিশেষ যত্ন নেওয়া জরুরি। ত্বকের এ ক্লান্ত ভাব দূর করে সজীবতা ফিরিয়ে আনুন মাত্র পাঁচ মিনিটেই।

- Advertisement -

বরফের টুকরো ত্বকের ওপর লাগান। এতে করে ত্বক সজীব এবং চাঙ্গা হবে। ফোলা চোখে এবং ক্ষতের ওপর আস্তে আস্তে করে লাগান। ভালো ফলাফলের জন্য বরফের টুকরোটি সুতি কাপড়ের দিয়ে মুড়িয়ে তারপর ত্বকের ওপর ম্যাসাজ করুন।

- Advertisement -
google news follower

অলিভ অয়েল ম্যাসাজ ত্বকের ওপর চমৎকার প্রভাব ফেলে। অলিভ অয়েল ত্বককে আর্দ্র রাখে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। সামান্য অলিভ অয়েল নিয়ে ত্বকে মোলায়েমভাবে ম্যাসাজ করুন। এতে ত্বকে রক্ত চলাচল ঠিক থাকবে।

গোলাপ জল ত্বককে আর্দ্র রাখে এবং ত্বকের সজীবতা ফিরিয়ে আনে। কটন বাডে গোলাপ জল জড়িয়ে মুখে লাগান। এতে করে তাৎক্ষণিক ত্বকে একটা সজীবতা ভাব চলে আসবে।

- Advertisement -
islamibank

মধুতে থাকা ভিটামিন বি এবং সি ত্বকে পুষ্টি জোগায়। ঠাণ্ডা পানিতে কয়েক ফোঁটা মধু মিশিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের ক্লান্ত ভাব দূর হবে।

এছাড়া ভালো ফল পেতে টক দই এবং মধু দিয়ে প্যাক তৈরি করে নিন। মুখে লাগানোর পাঁচ মিনিট পর ধুয়ে ফেলুন।

লেমন বেইজড ফেসওয়াশ ব্যবহারে ত্বকে চাঙ্গা এবং মসৃণ হয়। ত্বকে তাৎক্ষণিক একটা লেমনের সুগন্ধি ভাব অনুভূত হয় এবং ত্বককে শান্ত করে।

চেহারায় গ্লোসি ভাব আনতে চোখের উপরে অর্থাৎ ভ্রুয়ের নিচে এবং গালে পেট্রোলিয়াম জেলি দিয়ে ম্যাসাজ করুন।

কফিকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মুখের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। কফি স্ক্রাব ত্বকের মরা কোষ দূর করতে সাহায্য করে এবং ত্বকে আর্দ্র রাখে। এটি মসৃণ এবং উজ্জ্বল ত্বক উপহার দেবে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ